• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ওমরাহ পালন করলেন জাতীয় দলের ফুটবলাররা

24live@21
আপডেটঃ : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

আগামী ২২ মার্চ থেকে ব্রুনাই ও সিশেলসকে সঙ্গে নিয়ে সিলেটে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে সৌদি আরবে অনুশীলন করছেন জাতীয় দলের ফুটবলাররা। সৌদি আরবে অবস্থানরত ফুটবলারর ওমরাহ পালন করেছেন।

রোববার (১২ মার্চ) অনুশীলন ছিল না ফুটবলারদের। ছুটির দিনে ২০ জন ফুটবলার ও ৫ জন কোচিং স্টাফ মদিনা থেকে মক্কার যান। সৌদি সময় দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ওমরাহ পালন করেন ফুটবলাররা। এরপর ওমরাহ পালন শেষে বিকেলে মক্কা থেকে মদিনায় ফিরেন তারা।

সোমবার (১৩ মার্চ) আবারো অনুশীলনে নামবে ফুটবলাররা। এর আগে শনিবার (১১ মার্চ) মদিনার ক্লাব উহুদের সঙ্গে একটি অনুশীলন ম্যাচে খেলে ১-১ গোলে ড্র করে জামাল ভূঁইয়ারা।
সূত্র :দৈনিক ইওেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ