• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মেসিকে পেছনে ফেলে শীর্ষে শাহরুখ খান

24live@21
আপডেটঃ : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে লিওনেল মেসিকে হারিয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষ স্থান দখল করলেন বলিউড তারকা শাহরুখ খান। এই তালিকায় ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, হলিউড তারকা মেগান মার্কেল, প্রিন্স হ্যারির মতো ব্যক্তিদের পেছনে ফেলেছেন তিনি।

২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’-এর আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম। এতে ১ দশমিক ২ মিলিয়ন পাঠক অংশগ্রহণ করেন। পাঠকের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করেন এই বলিউড অভিনেতা।

এই তালিকায় ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানি নারীরা। করোনা মহামারির সময় নিয়োজিত স্বাস্থ্যসেবা কর্মী ভোট পেয়েছেন ২ শতাংশ। তারা রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে।

১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তারকা দম্পতি মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি এই তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। আর ১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ফুুটবল তারকা লিওনেল মেসি।

সুত্র : দৈনিক ইওেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ