• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

জুনে মূল্যস্ফীতি কমেছে

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মে মাসের তুলনায় জুন মাসে দেশে মূল্যস্ফীতি ২০ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে ভোক্তা মূল্যসূচক বা মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। তবে জুনে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিবিএস এর তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ। সেটা কমে জুনে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ বেড়ে জুনে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ