• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

করোনায় আরও ৪২ জন আক্রান্ত

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আগের দিন ১ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৭৩ জনের। সংক্রমণ কমেছে দশমিক ২৭ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৫ শতাংশ। আজ কমে হয়েছে ৪ দশমিক ২৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৯৩৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৭৭২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ৬৬০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ