• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার : নারীসহ গ্রেপ্তার ৩

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

জেলা সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল (চিটাগাং রোডে) এলাকায় অভিযান চালিয়ে পেটের ভেতর করে ৫ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হারেস(২৬), সানজিদা বেগম(২৪) ও নূর মোহাম্মদ (৩৯)। বুধবার সন্ধ্যায় র‌্যাব-১১’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে সেন্টমার্টিন পরিবহনের বাসে তল্লাশী চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, বিশেষ কৌশলে তাদের পেটের ভেতরে ইয়াবা রয়েছে। পরবর্তীতে তদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে পেটের ভেতর থেকে ১০২ টি সাদা পলিথিনের প্যাকেটের ভেতরে মোট ৫ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা জানায় যে, তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিশেষ কৌশল অবলম্বন করে ইয়াবা ট্যাবলেট নারায়াণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় বিক্রি করে আসছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ