• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

থাইল্যান্ডে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত

24live@21
আপডেটঃ : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে।

আজ শনিবার বিকেল পাঁচটার দিকে সুরাট থানি প্রদেশের খিরি রাত নিখোম জেলায় এ ঘটনা ঘটে। জেলাটি রাজধানী ব্যাংকক থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে।

স্থানীয় পুলিশপ্রধান ক্রিয়াংক্রাই ক্রাইকাউ এএফপিকে বলেন, চারজন নিহত হয়েছে। তবে তিনি বিস্তারিত জানাননি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গ্রামের সাবেক এক প্রধানের বাড়ির কাছে বন্দুক হামলার ঘটনাটি ঘটে।

থাইল্যান্ডে বন্দুকের মালিকানা রয়েছে, এমন মানুষের সংখ্যা অনেক বেশি।

অক্টোবরে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লাম্ফু প্রদেশে একটি শিশু দিবাযত্ন কেন্দ্রে (প্রি-স্কুল ডে-কেয়ার সেন্টার) সাবেক এক পুলিশ কর্মকর্তার গুলিতে অন্তত ৩৬ জন নিহত হয়েছিল। তার মধ্যে ২৪ শিশু ছিল।

গত মাসেও ফেচাবুড়ি প্রদেশে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। এর ১৫ ঘণ্টা পর একই ধরনের আরেকটি ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছিল।

সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ