• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সরকার ভিন্নমতাবলম্বীদের শত্রু মনে করছে: আ স ম আবদুর রব

24live@21
আপডেটঃ : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং সুশাসনের পক্ষে কথা বললে দেশের ও জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করা সরকারের ‘জপমন্ত্রে’ পরিণত হয়েছে। অতি সহজেই ভিন্নমতাবলম্বীদের বা গণমাধ্যমকে শত্রু হিসেবে চিহ্নিত ও নির্ধারণ করে ফেলার সরকারের এই মানসিকতা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। সরকারের এ অবস্থান আইনের শাসনকে চরমভাবে বিপজ্জনক করে তুলবে।

মঙ্গলবার রাজধানীর উত্তরার নিজের বাসায় কয়েকটি শ্রমিক সংগঠন সমন্বয়ে গঠিত সম্মিলিত শ্রমিক পরিষদের (এসএসপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আবদুর রব বলেন, বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। বৈদেশিক রিজার্ভ বাড়ছে, জিডিপি বাড়ছে, সবকিছুর মূলে শ্রমজীবী মানুষ; অথচ শ্রমিকেরা সবচেয়ে বেশি বঞ্চিত। শ্রমিকেরা কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করছেন, চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিত হচ্ছেন, বেআইনি শাস্তির শিকার হলেও শ্রমিকেরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হচ্ছেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শ্রমিকনেতা মোশারফ হোসেন, আবদুর রহমান, বাচ্চু ভূঁইয়া, হারুন-অর-রশিদ, নুর আহম্মদ সেলিম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ সোহেল শিকদার, হানিফ বাংলাদেশি, এম এ আউয়াল ও মোশারেফ হোসেন মন্টু প্রমুখ।

সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ