• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

আইপিএল: মোহিত-গিল নৈপুন্যে জয়ের ধারায় ফিরলো গুজরাট

24live@21
আপডেটঃ : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

পেসার মোহিত শর্মা ও ব্যাটার শুভমান গিলের নৈপুন্যে গত রাতে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের ধারায় ফিরলো বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।

মোহালিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে গুজরাট। ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব।

অস্ট্রেলিয়ার ম্যাথু শর্ট সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া জিতেশ শর্মা ২৫, ইংল্যান্ডের স্যাম কারান-শাহরুখ খান ২২ রান করে করেন। গুজরাটের মোহিত ১৮ রানে ২ উইকেট নেন।

জবাবে গিলের হাফ-সেঞ্চুরিতে ১ বল বাকী রেখে জয় তুলে নেয় গুজরাট। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৯ বলে ৬৭ রান করেন গিল। ম্যাচ সেরা হন গুজরাটের মোহিত।

এখন পর্যন্ত ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয়স্থানে গুজরাট। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে পাঞ্জাব।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ