• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের আর্থিক সহায়তা দিলো বিকাশ

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট এবং উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৪ জন বিকাশ এজেন্টকে ঈদের আগে ৩০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে বিকাশ।

রাজধানীর নিউমার্কেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশ অ্যাকাউন্টে সহায়তার টাকা দেওয়া হয়। এদিকে উত্তরায় আয়োজিত পৃথক আরেক অনুষ্ঠানে সহায়তার অর্থ দেওয়া হয় বিজিবি মার্কেটের আগুনে জীবিকা হারানো বিকাশ এজেন্টেদের।

সহায়তা পাওয়া এজেন্টদের ৪৪ জন বঙ্গবাজার, ১২ জন নিউ সুপার মার্কেট এবং ৮ জন উত্তরার বিজিবি মার্কেটে বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছিলেন। গত ৪ এপ্রিল বঙ্গবাজারে, ১৫ এপ্রিল নিউ সুপার মার্কেটে এবং ১৭ এপ্রিল উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ আগুনে ভস্ম হয় এই ব্যবসায়ীদের দোকান।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ২৫,০০০ টাকা করে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং কর্মচারীদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়।

সূত্র : জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ