• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সরকারের ভুল নীতি-কৌশলে গ্যাস-বিদুৎ সংকট: চরমোনাই পির

24live@21
আপডেটঃ : বুধবার, ১৭ মে, ২০২৩

সরকারের ভুল নীতি ও কৌশলের কারণে সারাদেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পির) আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘সরকারের এ ভুল নীতি-কৌশলের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সংকট মারাত্মক রূপ নিয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না। এর আশু সমাধান প্রয়োজন।’ মঙ্গলবার (১৬ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল বলে দাবি করছে সরকার। বাস্তবতা হলো- দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট চলছে। সবকিছু থুবড়ে পড়ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যর্থতা, অদূরদর্শিতা ও দুর্নীতির কারণে আজ জনগণকে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।’

প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গে চরমোনাই পির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে সফর শেষে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু সফরে বাংলাদেশের জনগণের জন্য তিনি
কী সুসংবাদ নিয়ে এসেছেন, তা বলেননি।’

বাজারের অসহনীয় পরিস্থিতির সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মানুষকে সীমাহীন বিপদে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘একদিকে নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি, অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাসের ভয়াবহ সংকট জনগণকে চরম বিপদে ফেলেছে। সরকারের উন্নয়নের কথা এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে।’ এসময় জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র : জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ