• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

আগামী তিনদিনে বৃষ্টিপাত বাড়তে পারে

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনি¤œ তাপমাত্রা কুতুবদিয়ায় ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র তা মোটামুটি সক্রিয় আছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় আছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৩ মিনিটে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ