• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

আগামী নির্বাচনে পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে : আলোচনা সভায় বক্তারা

24live@21
আপডেটঃ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করা হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়।

দেশের মুক্তিযুদ্ধের পক্ষের পেশাজীবীরা সবসময়ই উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে। তাই, আগামী নির্বাচনে পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে।

আজ মঙ্গলবার রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্র ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে বক্তারা এই সব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিযয়ার এস. এম. মঞ্জুরুল হক মঞ্জুর, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, মো. শাহাদাৎ হোসেন (শীবলু), কাজী খায়রুল বাশার, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ইআরসি ঢাকার নির্বাহী ভাইস-চেয়ারম্যান খান আতাউর রহমান সান্টু এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ প্রমুখ।

কামরুল হাসান খান আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশের সকল পেশাজীবীরা সবসময়ই উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে কাজ করছে এবং আগামী দিনেও করবে।

সভাপতির বক্তব্যে আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখনো সক্রিয়। তারা শেখ হাসিনার জয়যাত্রাকে থামিয়ে দিতে চায়। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রকৌশলীরা কাজ করছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ