• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

জনগণ বিএনপির ষড়যন্ত্র সফল হতে দেবে না : আইনমন্ত্রী

24live@21
আপডেটঃ : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ বিএনপির ষড়যন্ত্র সফল হতে দেবে না।
তিনি বলেন, ‘বিএনপি আসন্ন সংসদ নির্বাচন বানচাল করতে উঠে পরে লেগেছে। আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ, আমরা তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না।’

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘নির্বাচনে কে আসবে, কে আসবে না, সেটা আমাদের বিবেচ্য নয়। আমাদের বিবেচ্য বিষয় জনগণ যাতে তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য ভোট কেন্দ্রে আসে। সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন।’

আখাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ