• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

লিবিয়া থেকে আরো ১৪৪ জন অনিয়মিত বাংলাদেশী দেশে ফিরেছেন

24live@21
আপডেটঃ : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ায় বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটক ১৪৪ জন অনিয়মিত বাংলাদেশীকে আজ বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট যোগে বেনগাজি হতে ঢাকায় প্রত্যাবাসন করা হয়েছে।

এ নিয়ে ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৯০ বাংলাদেশী নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হলো। তারা ত্রিপলি ও বেনগাজি শহরের বিভিন্ন ডিটেনশন সেন্টারসহ বিচ্ছিন্ন স্থানে আটক ছিলেন।

আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ প্রত্যাবাসনকৃত অসহায় বাংলাদেশী নাগরিকদের অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃতদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ছয় হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ