• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

বিএনপির আন্দোলন একধরনের খেলা: হানিফ

24live@21
আপডেটঃ : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

বিএনপির সরকারবিরোধী আন্দোলনকে একধরনের খেলা বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অহেতুক মানুষকে কষ্ট দিয়ে রাজনৈতিক খেলা না খেলার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার সকালে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

বিএনপির নেতাদের আন্দোলন বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনারা যদি মনে করেন দেশের মানুষ সরকারকে পছন্দ না করে আপনাদের পছন্দ করে, তাহলে ভোটে আসেন। ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা সরকারে আসবে। আর কাদের মাধ্যমে দেশের জনগণ উপকৃত হয়, কোন সরকারের অধীন দেশের উন্নয়ন হয়—সেটা জনগণ সিদ্ধান্ত নেবে।’

বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ২০১২ সালে বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরুর পর থেকে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও তারা আন্দোলন করেছে। নির্বাচন প্রতিহত করতেও আন্দোলন হয়েছে। কোনো লাভ হয়নি। বিএনপি-জামায়াত আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না, এটা তারাও জানে। এ জন্য এখন তারা বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করছে।

পল্টন থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।

সূত্র :প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ