• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

বিএনপির সঙ্গে আমরাও একমত, মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড রহস্যজনক

24live@21
আপডেটঃ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আমরাও একমত, মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড রহস্যজনক। তবে ইতিহাস বলে দেয় আগুন সন্ত্রাসের কর্মকাণ্ডগুলো বিএনপি করেছে।

রোববার (১৬ এপ্রিল) বিকালে মিরপুর-১৪ নম্বরে মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, তাদের ১০ দফা, ২৭ দফা জনগণ আর বিশ্বাস করে না। জনগণ ছাড়া গণআন্দোলন সম্ভব নয়। আন্দোলনের জন্য তারা আগুন লাগানোর কৌশল বেছে নিয়েছে কিনা সেটাই তদন্ত করে দেখতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমেরিকা শুধু বিএনপিকে নয়, আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানিয়েছে। আমরাও গ্রহণ করেছি। পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের অনেক কথা হয়েছে। সে (পিটার হাস) একবারও নির্বাচন নিয়ে উদ্বেগের কথা বলেনি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, রোজা মুখে এত মিথ্যা কথা কীভাবে বলেন মির্জা ফখরুল? তিনি একজন প্যাথলজিক্যাল মিথ্যাবাদী। আওয়ামী লীগ দেশের জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করে, আর বিএনপি সামর্থ্যবানদের নিয়ে পার্টি করে। তাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য।

বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নিয়ে বিএনপির অভিযোগ কীসের, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালে যোগ দিয়েছিল কেন?

তিনি আরও বলেন, বিএনপি চায় ক্ষমতা আর শেখ হাসিনা চায় মানুষের ভাগ্য উন্নয়ন। তারা জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে জয় পাওয়া সম্ভব নয়। তাই লন্ডন থেকে পলাতক দণ্ডিত আসামিরা অপকৌশলের আশ্রয় নিচ্ছে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ