• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

আগামী সপ্তাহে পুতিনের আন্তর্জাতিক আলোচনার কথা রয়েছে : টিভি

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে সরাসরি আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। রোববার ‘মস্কো ডট ক্রেমলিন পুতিন’ টিভি শো থেকে এ কথা জানা যায়। খবর তাস’র।

রাশিয়ার রাষ্ট্র প্রধান ঠিক কার সাথে আলোচনা করতে পারেন তা ওই টিভি প্রোগ্রামে প্রকাশ করা হয়নি।

রুশ নেতা সরকারের সাথে একটি বৈঠকের সভাপতিত্ব করবেন এবং দেশটির নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সাথে পরামর্শও করবেন।

এদিকে ক্রেমলিনের প্রেস সার্ভিস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুতিনের আগামী সপ্তাহের সময়সূচি ঘোষণা করেনি।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ