• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেলো আইসিবি

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ার ছেড়ে দিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এর ফলে ব্যাংকটির মালিকানা থেকে সরে গেলো প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্র বুধবার (১৪ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

ইসলামী ব্যাংকের মোট ২ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ারের মালিকানা ছিল সরকারি প্রতিষ্ঠান আইসিবির। এর পুরোটাই ছেড়ে দিয়েছে আইসিবি। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদে থাকা প্রতিনিধিকেও সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইসলামী ব্যাংকের পর্ষদে পরিচালক হিসেবে ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু তাহের মো. আহমেদুর রহমান। তাকে সরিয়ে নেওয়ায় গত ৩১ মে থেকে ব্যাংকটিতে পরিচালক হিসেবে তিনি নেই।

আইসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ধারাবাহিক শেয়ার বিক্রি ও ক্রয় করে থাকে আইসিবি। এরই অংশ হিসেবে ব্যাংকটির শেয়ার ছেড়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আইসিবি তাদের পুরো শেয়ার ছেড়ে দিয়েছে। গত মে মাসে আইসিবি ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার বিক্রি করে দেয়।

সূত্র : জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ