• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৬০ জন

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন। এদের মধ্যে ঢাকায় ২৮২ জন এবং ঢাকার বাইরে ৭৮ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩০০ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১,০০৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২৯২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৫ হাজার ৯২৪ জন। এদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৫৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ