• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে

24live@21
আপডেটঃ : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী,ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ,বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের ভারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে সবোর্চ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ