• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

চিলিতে ট্রেন ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

24live@21
আপডেটঃ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

মধ্য চিলির বায়োবায়ো অঞ্চলে ট্রেন ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার। শুক্রবার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মিনিবাসের ১৪ আরোহীর ছয় জনই প্রাণ হারায়।

সেনা পুলিশের জুয়ান ফ্রান্সিসকো সাংবাদিকদের জানিয়েছেন, রাজধানী সান্তিয়াগো থেকে পাঁচশ’ কিলোমিটার দক্ষিণে সান পেদ্রো ডি লা পাজের একটি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন পরিচালনাকারী রাষ্ট্রীয় কোম্পানি ইএফই সুর এক বিবৃতিতে বলেছে, ট্রেন ক্রসিংয়ের সময়ে ক্রসিং ব্যারিয়ার ঠিকমতোই কাজ করছিল।

কোম্পানিটি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে। একইসঙ্গে বলেছে, ট্রেন যাত্রী কেউ গুরুতর আহত হয়নি।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ