• শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

আগামী পাঁচদিনের মধ্যে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজকের আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূবাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আজ ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় বাতাসের গতি ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৪ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ১২ মিনিটে।

গত ২৪ ঘন্টায় দেশের কোথাও কোন বৃষ্টিপাত হয়নি। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে জানানো হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ