• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শাহজালালে দেড় কেজি সোনাসহ স্বামী-স্ত্রী আটক

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ এক দম্পতিকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা হলেন, ফারুক(৫২) ও রাণী আক্তার।

রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, সোমবার ভোরে এপিবিএন এবং এনএস আইয়ের যৌথ আভিযানিক দল বহুতল কার পার্কিং এলাকায় অভিযুক্তদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এসময় ভোর ৪টা ৪০ মিনিটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এনএসআই এর সদস্যরা তাদের আটক করে। এপিবিএন ও এনএসআইয়ের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

এরপর বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে আসামি ফারুক তার পরিহত প্যান্টের ডান ও বাম পকেট থেকে সাদা টিস্যু দিয়ে মোড়ানো ৬টি সোনার চেন, ৯টি চুড়ি, ২টি হার মোট ৭৯৬ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়। যার বাজার মূল্য ৭০ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

জিয়াউল হক আরও জানান, অন্য আসামি রাণী আক্তারের হাতে থাকা একটি লেডিস ব্যাগের ভেতর থেকে সাদা টিস্যু দ্বারা মোড়ানো সোনার চুড়ি ৬০টি, সোনার আংটি ৯টি, কানের দুল ৫টি, ব্যাসলেট ১টি, গলার হার ৫টি, লকেট ৪টি, চেন ৩টি পাওয়া যায়। যার মোট ওজন ৮০১ গ্রাম। আর বাজার মূল্য ৭০ লাখ ৪৮ হাজার ৮শ টাকা। আসামিদের কাছে সোনার বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করে আসছিলেন এবং সোনা চোরাচালান দলের সক্রিয় সদস্য। এছাড়া সোনাগুলো তারা এক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেছেন। এছাড়া এ সোনাগুলো একজন সৌদি প্রবাসী সোলাইমান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে পাঠিয়েছেন। এরপর এই সোনাগুলো তার কাছে আসে আর এমদাদ আসামিদের কাছে দিয়েছেন। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র :জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ