• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

রাজধানীর মানিকনগরে ৩টি বাসে আগুন

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস পরিবহনের ৩টি বাসে একসাথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ৪টা ৪৮ মিনিটে দুর্বৃত্তরা একুশে এক্সপ্রেসের ৩টি বাসে আগুন দেয়। খবর পেয়ে ৫টা ২মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টিসহ মোট ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ করে।

তিনি আরও বলেন, তিনটি বাসের মধ্যে দুটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ