• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সাংবাদিকদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময়

Md Islam
আপডেটঃ : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে গ্রেফতার, জেল, জুলুম, নির্যাতনের ফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে অনুষ্ঠান করতে পারেনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এই প্রথম দলটি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সাংবাদিকদের সামনে এসেছে।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতারাই উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত দলটির এক নেতা জানান, ছাত্র শিবির নাম শুনলেই ফ্যাসিবাদের মনে আতঙ্ক বিরাজ করতো। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়মিত আমাদের নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি, মামলা কিংবা নির্যাতন করতো। ফলে আমাদের নিরাপত্তাজনিত কারণেই আমরা অনুষ্ঠান করতে পারিনি। তবে আমাদের কার্যক্রম চলমান ছিলই।

মতবিনিময় সভায় দলটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ