• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

রপ্তানিযোগ্য আলুর নতুন জাতে খুশি কৃষক

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে উচ্চফলনশীল রপ্তানিযোগ্য বিএডিসি আলু-১ (সানসাইন) জাতের আলু ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বিএডিসির চুক্তিবদ্ধ চাষী সিপন মিয়ার জমিতে বিএডিসি আলু-১ (সানসাইন) ফসল উত্তোলন ও পরিমাপ করে হেক্টও প্রতি ৪৮.৬০ মে.টন ফলন পাওয়া যায়, যা এ যাবৎকালের উৎপাদিত জাতগুলোর মধ্যে ফলনে সর্বোচ্চ। রং ও আকারেও আকর্ষণীয়। এ ফলন দেখে কৃষকরা খুশি।

বুধবার এই মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি হোমনার উপপরিচালক মোহাম্মদ আলী মিয়াজী। এতে প্রধান অতিথি ছিলেন বিএডিসির প্রকল্প পরিচালক (মাবীউকিবিপ্র) কৃষিবিদ মো. আবির হোসেন।
তিনি বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের প্রধান খাদ্য আলু। আমাদের দেশেও ভাতের পাশাপাশি প্রচুর পরিমাণে আলু খাওয়া হয়। সকালে নাস্তার টেবিলে, হোটেল রেস্তরাঁয় আলুভাজি থাকবে না এ কথা চিন্তাই করা যায় না। তাছাড়া আলুর তৈরি চিপস এবং বিভিন্ন খাবার দেশের চাহিদা মিটিয়ে অনেকে বিদেশে রপ্তানি করছেন। বাংলাদেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় আলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপরিচালক (বীজ বিপনন), বিএডিসি কুমিল্লা অঞ্চলের কৃষিবিদ মো. নিগার হায়দার খান, কুমিল্লা জেলার বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. এহতেসাম রাসুলে হায়দার, ধান, গম ও পাটবীজ প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ ড. মোঃ আমানুল ইসলাম, বিএডিসি কুমিল্লার যুগ্ম পরিচালক (বিপ্রকে) মো. দেলোয়ার হোসেন, বিএডিসি কুমিল্লার উপপরিচালক (উদ্যান) মো. শাজেদুর রহমান, হোমনা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সজল সরকার।
সূত্র :বাংলাদেশ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ