• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে রাজশাহী কোর্ট-সংলগ্ন এলাকায় মহানগরী জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, কেয়াটেকার সরকার ব্যবস্থা চালু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কারাবন্দী সব নেতার নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। এতে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সামাদসহ অন্য নেতারা বক্তব্য দেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, আর মাত্র কয়দিন পরেই মাহে রমজান শুরু হচ্ছে। তাই রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে।

তিনি বলেন, অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে হবে। কেয়াটেকার সরকার ব্যবস্থা চালু করতে হবে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কারাবন্দী সব নেতারকে নি:শর্ত মুক্তির দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, সরকার অন্যায়ভাবে জামায়াত নেতাদের কারাগারে আটকে রেখেছে। রমজানের আগেই কারাবন্দী জামায়াত নেতাদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র : নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ