• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

রাঙামাটিতে ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

24live@21
আপডেটঃ : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
রাঙামাটিতে ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বনরুপা বাজার এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে ভিসি নিয়েগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

এতে শহরে পুরো যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সোয়া ১টার দিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়ার আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা। এতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, “শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয়েছে সোমবার বিকালে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে ভিসি নিয়োগে ফাইল যাবে।

“সেখান থেকে মাননীয় রাষ্ট্রপতির কার্যালয় হয়ে, আশা করছি কাল বা পরশুর মধ্যে শিক্ষার্থীরা নতুন ভিসি পেয়ে যাবে।”

শিক্ষার্থীদের বলেন, ছাত্র আন্দোলনের পর গত বছরের ১৯ আগস্ট রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) সেলিনা আখতার পদত্যাগ করেন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগ সহ নানান ধরনের জটিলতা দেখা দিচ্ছে।

শিক্ষা উপদেষ্টা বৃহস্পতিবারের মধ্যে ভিসি নিয়োগ না করলে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ