• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

কোনো ধরনের সামরিক জোট গড়ছে না চীন-রাশিয়া

24live@21
আপডেটঃ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

কোনো ধরনের সামরিক জোট রাশিয়া ও চীন গড়ছে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন, আমরা চীনের সঙ্গে কোনো সামরিক জোট গড়ে তুলছি না। তবে হ্যাঁ, আমাদের মধ্যে সামরিক-প্রকৌশল খাতে পারষ্পারিক সহযোগিতা অব্যাহত রয়েছে। সেটা আমরা লুকানোর চেষ্টা করছি না। সবই স্বচ্ছ্, গোপন নয়।
রুশ প্রেসিডেন্ট দাবি করেন, পশ্চিমা দেশগুলো রাশিয়া ও চীনের বিরুদ্ধে একাধিক বৈশ্বিক জোট গড়ে তোলার চেষ্টা করছে। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও নেটোর বিরুদ্ধে নতুন ‘অক্ষশক্তি’ গড়ে তোলার চেষ্টারও অভিযোগ তোলেন।

পুতিন বলেন, পশ্চিমা বিশ্লেষকরা এখন ১৯৩০ এর দশকে ফ্যাসিস্ট জার্মানি, ইতালি ও সামরিকবাদী জাপানের মতো করে নতুন একটি অক্ষশক্তি বানানো নিয়ে কথা বলছেন। তাছাড়া, তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়াকেও এ শ্রেণিতে ফেলেছেন। এর পাশাপাশি পুতিন এ বছরের শুরুতে যুক্তরাজ্য ও জাপানের মধ্যে সই হওয়া প্রতিরক্ষা চুক্তির কথাও উল্লেখ করেছেন।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ