• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

কোটা পূরণ হয়নি, হজের নিবন্ধনের সময় আরেক দফা বাড়ল

24live@21
আপডেটঃ : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

কোটা পূরণ না হওয়ায় পবিত্র হজ পালনে নিবন্ধনের সময় আরেক দফা বাড়ানো হয়েছে। ৩০ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন হজ পালনে ইচ্ছুক ব্যক্তিরা। এ নিয়ে ষষ্ঠবারের মতো নিবন্ধনের সময় বাড়াল সরকার।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২২ মার্চ এ নিবন্ধনের সময় বাড়িয়ে ২৭ মার্চ করা হয়েছিল। তবে এতেও কোটা পূরণ না হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাক্–নিবন্ধন ক্রমিক উন্মুক্ত করা হয়েছে। কোটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আজ সোমবার পর্যন্ত নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৭৪ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৭ হাজার ৪৮২ জন নিবন্ধন করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

সূত্র :প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ