• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযানে চল্লিশ হাজার টাকা জরিমানা

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমান আদালতের অভিযানে চারটি দোকানের চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজধানীর উত্তরায় বিডিআর কাঁচা বাজারে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত আজ এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন না করা এবং মোড়কজাত পণ্যে লেবেলিং ও আবশ্যক তথ্য না থাকায় চারটি দোকানের এই জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান অভিযান প্রসঙ্গে বলেন, ‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং মোড়কজাত পণ্যে লেবেলিং ও আবশ্যকীয় তথ্য না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চারটি দোকানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সর্তক করে দেয়া হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, ডিএনসিসির বাজার মনিটরিং কমিটির আহবায়ক ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম ও কমিটির সদস্য সচিব উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান মৃধা

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ