• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

হার্দিকের পরিবর্তে অধিনায়ক রশিদ খান, টস জিতে ব্যাটিং গুজরাটের

24live@21
আপডেটঃ : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে জয় পেয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ২ ম্যাচের দুটিতেই জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল, বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তৃতীয় ম্যাচে এসে দলেই নেই অধিনাক হার্দিক পান্ডিয়া। তার পরিবর্তে কলকাতা অধিনায়ক নিতিশ রানার সঙ্গে টস করতে নামেন আফগান ক্রিকেটার রশিদ খান।

অথ্যাৎ, কলকাতার সঙ্গে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দেনে রশিদ খানই। যিনি সম্প্রতি পাকিস্তানের বিক্ষে সিরিজজয়ী আফগান অধিনায়ক। তবে এইকেন পান্ডিয়া খেলছেন না, তা আপাতত জানা যায়নি।

টস করতে নেমে জয় হলো রশিদ খানেরই এবং আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রশিদ খান।

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নিতিশ রানা (অধিনায়ক), নারায়ন জগাদিশান, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনিল নারিন, লকি ফার্গুসন, উমেষ যাদব, সুয়াস শর্মা, বরুন চক্রবর্তী।

গুজরাট টাইটান্স একাদশ

শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান (অধিনায়ক), অ্যালজারি জোসেফ, জস লিটল, ইয়াস দয়াল এবং মোহাম্মদ সামি।

সূত্র : জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ