• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

রশিদ-নূরের নৈপুণ্যে প্লে-অফের দ্বারপ্রান্তে গুজরাট

24live@21
আপডেটঃ : রবিবার, ৭ মে, ২০২৩

আফগানিস্তানের দুই স্পিনার রশিদ খান ও নূর আহমাদের নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৮ম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।

গতরাতে জয়পুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটের বোলারদের তোপে ১৭ দশমিক ৫ ওভারে ১১৮ রানে অলআউট হয় রাজস্থান। দলের পক্ষে অধিনায়ক সঞ্জু স্যামসন ২০ বলে ৩০ ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ১১ বলে ১৫ রান করেন। গুজরাটের রশিদ ১৪ রানে ৩টি ও নূর ২৫ রানে ২টি উইকেট নেন।

জবাবে ৫৮ বলে ৭১ রানের সূচনা করেন গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ৩৫ বলে ৩৬ রানে গিল ফিরলেও, দ্বিতীয় উইকেটে ২৫ বলে অবিচ্ছিন্ন ৪৮ রান করে গুজরাটের জয় নিশ্চিত করেন সাহা ও অধিনায়ক হার্ডিক পান্ডিয়া।

৩টি করে চার-ছক্কায় ১৫ বলে অপরাজিত ৩৯ রান করেন পান্ডিয়া। ৩৪ বলে ৫টি চারের সহায়তায় ৪১ রানে অপরাজিত থাকেন সাহা। ম্যাচ সেরা হন রশিদ।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গুজরাট। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রাজস্থান।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ