• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

24live@21
আপডেটঃ : বুধবার, ১০ মে, ২০২৩

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন সদস্যর একটি প্রতিনিধি দল।

গোয়েন লুইসের আমন্ত্রণে সোমবার (৮ মে) দুপুরে গুলশানে তার বাসভবনে এ বৈঠক শুরু হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।

জানা গেছে, দুপুরে বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির তিন সদস্যর একটি প্রতিনিধিদল গোয়েন লুইসের বাসভবনে যান। বিএনপি নেতারা সেখানে প্রায় দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। তবে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে মুখ খুলেননি বিএনপি নেতারা।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন নেতা বলেন, গোয়েন লুইসের আমন্ত্রণে তার বাসভবনে গেছেন বিএনপি নেতারা। সেখানে তারা মধ্যাহ্নভোজে অংশ নেন। জানা গেছে- মধ্যাহ্নভোজে অংশ নিলেও বিএনপি নেতাদের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে আগামী নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অনানুষ্ঠানিক এ আলোচনায় আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজন, নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার, গায়েবি মামলা দায়েরসহ নানা প্রসঙ্গ আলোচনা হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি যাবে না। দলটি একটি নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনে আন্দোলনে রয়েছে। একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকার গঠনে বিএনপি আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্মথন আদায়ে তৎপর রয়েছে।

সূত্র : জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ