• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ

24live@21
আপডেটঃ : রবিবার, ২১ মে, ২০২৩

জেলার মোংলা বন্দরে আজ জাপানের ৯২৬ বিলাসবহুল গাড়ি নিয়ে ভিড়েছে বিদেশেী জাহাজ ‘এমভি মালেয়শিয়া স্টার’।
বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’। ইতিমধ্যে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১২ মে সিঙ্গাপুরের একটি বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজ ‘এমভি মালেয়শিয়া স্টার’। এ জাহাজটিতে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

‘এমভি মালেয়শিয়া স্টার’-এর স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টীম শিপ খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান জানান, এ জাহাজে একহাজার৩৭৬টি গাড়ি আমদানি করা হয়েছে। ১৮ মে ৪৫০টি গাড়ি চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। অবশিষ্ট ৯২৬টি গাড়ি মোংলা বন্দরে আনা হয়েছে। আগামী ৩ জুন মালেয়শিয়া স্টার জাহাজে করে আসবে আরও একটি গাড়ির চালান।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স আ্যন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, বর্তমানে ধারাবাহিকভাবে গাড়ি আমদানি করা হচ্ছে। ভবিষ্যতে গাড়ি আমদানি আরও বৃদ্ধি পাবে।
এরআগে গত ৪ মে ৭০৩টি রিকন্ডিশন গাড়ি আসে বাগেরহাটের মোংলা বন্দরে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ