• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

পিএসজির সাথে আসেনসিওর আলোচনার গুঞ্জন

24live@21
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

(বাসস/ওয়েবসাইট) : ফ্রি এজেন্ট হিসেবে পিএসজিতে যোগ দেবার আগাম আলোচনার গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদ তারকা এ্যাটাকার মার্কো আসেনসিওকে নিয়ে, একটি সূত্র ইএসপিএন’কে নিশ্চিত করেছে।

এবারের গ্রীষ্মে স্প্যানিশ এই ফরোয়ার্ডের সাথে মাদ্রিদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ইতোমধ্যেই চুক্তি নবায়নের বিষয়ে মাদ্রিদের পক্ষ থেকে তিনি প্রস্তাব পেয়েছেন। চুক্তির আর্থিক বিষয়াদী নিয়ে আসেনসিও সন্তুষ্টিও প্রকাশ করেছেন। কিন্তু এবারের মৌসুমে লা লিগার অর্ধেকের কম ম্যাচে মূল একাদশে সুযোগ পাওয়া আসেনসিও মৌসুমের শেষে মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রটি জানিয়েছে এ্যাস্টন ভিলা, জুভেন্টাস ও এসি মিলান সম্প্রতি আসেননিওর ব্যপারে আগ্রহ দেখিয়েছে। কিন্তু আসেনসিওকে সবচেয়ে বেশী আকৃষ্ট করেছেন পিএসজির প্রস্তাব। আসেনসিওর এজেন্ট জর্জ মেনডেসের সাথে ভাল সম্পর্কের সুবাদে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস আসন্ন চুক্তির বিষয়ে আশাবাদী বলে সূত্রটি নিশ্চিত করেছে। গ্রীষ্ম মৌসুমে ট্রান্সফার মার্কেটে বড়সড় পরিবর্তন করতে চাচ্ছে পিএসজি। এর মধ্যে লিওনেল মেসির বিদায় প্রায় নিশ্চিত। একইসাথে কোচ ক্রিস্টোফে গাল্টিয়ারও দল ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছে।

ব্রাজিলিয়ান তারকা নেইমারের সাথে সম্পর্ক শেষ করতে চাচ্ছে প্যারিসের জায়ান্টরা। একইসাথে আক্রমনভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গীর খোঁজে রয়েছে। এ কারনেই ২৭ বছর বয়সী আসেনসিওর ব্যপারে আগ্রহী হয়ে উঠেছে পিএসজি। ফ্রি এজেন্ট হিসেবে ক্যারিয়ারের সেরা সময়টা হয়তো প্যারিসেই কাটাতে পারবেন এই স্প্যানিশ তারকা।

আর্থিক বিষয়দী বাদ দিলে আসেনসিও বিশ্বাস করেন আগামী মৌসুমে মাদ্রিদে তার খেলার সময় হয়তো বাড়বে না। এ কারনে আগামী ৩০ জুন সান্তিয়াগো বার্নব্যু ত্যাগ তার প্রায় নিশ্চিতই বলা যায়।

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ