• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ইতালির ম্যাগিওর হ্রদে ঝড়ে নৌকা উল্টে ৪ জনের প্রাণহানি

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

প্রবল বাতাসে ম্যাগিওর হ্রদে পর্যটক বহনকারী একটি নৌকা উল্টে চারজনের প্রাণহানি হয়েছে। ইতালির দমকল বাহিনী সোমবার এ কথা জানায়। রোববার ইতালির উত্তরাঞ্চলীয় এই হ্রদটির দক্ষিণ প্রান্তে হঠাৎ আবহাওয়া ঝড়ো হয়ে উঠলে, নৌকাটি উল্টে গিয়ে ছিটকে পড়ে। খবর এএওফপি’র।

ফায়ার ব্রিগেডের মুখপাত্র লুকা ক্যারি জানান, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লোমবার্ডি অঞ্চলের প্রেসিডেন্ট অ্যাটিলিও ফন্টানা বলেন, রোববার এক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১৬-মিটার লম্বা নৌকাটি উল্টে গিয়ে নৌদুর্ঘটনাটি ঘটে। ইতালীয় মিডিয়া জানিয়েছে, পাশ দিয়ে যাওয়া নৌকায় উঠিয়ে, অথবা সাঁতারে পাড়ি দিয়ে তীরে পৌঁছানো দুর্যোগ কবলিত প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়েছে, নৌকাটিতে ইতালীয় এবং বিদেশী উভয় ধরনের পর্যটক ছিল। আল্পস পর্বতের দক্ষিণের জনপ্রিয় পর্যটন অঞ্চলের এই ম্যাগিওর হ্রদটি ইতালির দ্বিতীয় বৃহত্তম হ্রদ।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ