• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

24live@21
আপডেটঃ : রবিবার, ১৮ জুন, ২০২৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন ।
এদের মধ্যে ঢাকায় ৪০২ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৮ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ৯১১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২২৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৪ হাজার ৬০৩ জন। এদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৫৭৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৪৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ