• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৩৪ জন

24live@21
আপডেটঃ : বুধবার, ২১ জুন, ২০২৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৩ জন।

এদের মধ্যে ঢাকায় ২৭৩ জন এবং ঢাকার বাইরে ৬১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৩৮ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ৯৮৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২৪৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৫ হাজার ৫৬৪ জন। এদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৩৩৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ২৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ