• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫০০ জন

24live@21
আপডেটঃ : রবিবার, ২৫ জুন, ২০২৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০০ জন। এদের মধ্যে ঢাকায় ৪১৭ জন এবং ঢাকার বাইরে ৮৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫০৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ১৫৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৪৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৩৯ জন। এদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৩৫২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ