• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বিএনপির ১৪ বছরের আন্দোলন এক পদ্মা সেতুতে ম্লান: কাদের

24live@21
আপডেটঃ : সোমবার, ২৬ জুন, ২০২৩

এক পদ্মা সেতু বিএনপির গত ১৪ বছরের আন্দোলন ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কি না, তা ভেবে দেখা উচিত।

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে রোববার (২৫ জুন) সকালে রাজধানীর সেতুভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময় ও ব্যয় সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে নবদুয়ার খুলে গেছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু উদ্বোধনের (২৫ জুন ২০২২) পর গতকাল শনিবার (২৪ জুন ২০২৩) দিনগত রাত ১২টা পর্যন্ত এ সেতু দিয়ে মোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন চলাচল করেছে। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে দৈনিক গড়ে প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হচ্ছে। উদ্বোধনের পর থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা টোল আদায় হয়েছে। আজ (রোববার) বিকেল নাগাদ ৮০০ কোটি টাকা টোল আদায়ের আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সরকারকে ৩৫ বছরে পদ্মাসেতুর নির্মাণব্যয় পরিশোধ করতে হবে। এরই মধ্যে ৪ কিস্তিতে প্রায় ৬৩২ কোটি ৯৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

পদ্মা সেতুকে জাতীয় সম্পদ উল্লেখ করে তা সংরক্ষণে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র :জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ