• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

রাজধানীতে জাল টাকার কারিগর-ডিলারসহ ৯ জন গ্রেফতার

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

রাজধানীর লালবাগে একটি বাড়িতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে জাল নোট, জাল টাকা তৈরির কারিগর-ডিলার ও সরঞ্জামসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো, বাবুল শেখ, লিমা আক্তার রিনা, ইব্রাহিম শেখ, মো. আফাজুল ওরফে রাসেল, মো. হাবিবুল্লাহ, মো. দুলাল হোসেন ওরফে ইকবাল, সাইফুল ইসলাম ওরফে রনি, মোছা. মিলি ও আল্পনা আক্তার রিপি। এসময় তাদের কাছ থেকে ৮২ লক্ষাধিক জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জলছাপযুক্ত বিশেষ কাগজ, বিভিন্ন রকমের মনোগ্রাম সম্বলিত স্ক্রিন, ডাইস, বিভিন্ন রং, কাগজ কাটার যন্ত্র, কাচি, চাকুসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে ঢাকা মমহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ সব তথ্য জানান।

তিনি বলেন, ঈদ সামনে রেখে জালনোট বিক্রেতারা বাজারে জাল নোট ছড়িয়ে দিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। তথ্য যাচাই-বাছাই করে লালবাগ থানার কাশ্মীরি লেন এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাশ্মীরি লেনের একটি বাসা থেকে ২৫ লাখ জাল টাকার নোট ও চক্রের মূলহোতা বাবুলসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরির মূল উৎসস্থল সম্পর্কে জানা যায়। পরবর্তীতে তাদের দেখানো মতে বাড়িটির তৃতীয় এবং ষষ্ঠ তলা থেকে জাল টাকা তৈরির ঘরোয়া কারখানার সন্ধান পাওয়া যায়। এসময় বাড়ির তৃতীয় এবং ষষ্ঠ তলা থেকে বাকি জাল টাকাসহ আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত চক্রটি প্রায় ৩ কোটি জাল টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল। চক্রের মূলহোতা বাবুল শেখ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। কিন্তু সে বিপুল পরিমাণ টাকা খরচ করে জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কাজে যুক্ত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালাবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ