• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪৫ জন

24live@21
আপডেটঃ : বুধবার, ২৮ জুন, ২০২৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৫ জন। এদের মধ্যে ঢাকায় ১০৪ জন এবং ঢাকার বাইরে ৪১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪১০ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ১১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৯৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৫৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৯৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ