• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

করোনায় আরও ৪২ জন আক্রান্ত

24live@21
আপডেটঃ : সোমবার, ৩ জুলাই, ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৬৮ জনের। সংক্রমণ কমেছে দশমিক ৮১ শতাংশ। শনিবার শনাক্তের হার

ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। আজ কমে হয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৮৫৩ জনের নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৭০২ জনের। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৯ হাজার ১৮৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ