• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ভোলায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

জেলায় আজ সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, এক সময় শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেলায় পেনশন প্রযোজ্য ছিলো। কিন্তু এখন এটি দেশের সকল মানুষের বেলায় প্রযোজ্য।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো: সফিকুল ইসলাম, ভোলা সোনালী ব্যাংকের ডিজিএম সরদার মো: জাহিদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ