• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন।

এরমধ্যে রাজধানীতে ১০ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৭ জন মারা গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৮৪ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৮৯৪ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৯০ জন ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ হাজার ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৬১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬ হাজার ১৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

এতে বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৭৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৪ হাজার ১২৭ জন এবং ঢাকার বাইরে ৯৬ হাজার ৬৪১ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৮৩৯ জন মারা গেছেন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ঢাকায় ৬৯ হাজার ৬৯২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৯০ হাজার ২০৫ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৭২ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৩ জন।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ