• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

24live@21
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে শহরের বাবুরহাট জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

আটক সাদিকুর রহমান রনি জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমের নেতৃত্বে শহরের বাবুরহাট মোড়ের জমজম সুইটসের সামনে অভিযান চালিয়ে রনির হাতে থাকা হলুদ রংয়ের একটি শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে তার ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে বলে জানান ওসি।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ