• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

রাজনীতিতে হান্নান শাহর অবদান চির অম্লান হয়ে থাকবে: ফখরুল

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির নেতা হিসেবে মরহুম আ স ম হান্নান শাহর অনেক স্মৃতি আমাদের এখনো বেদনার্ত করে। জাতীয় রাজনীতিতে তার ভূমিকা ও অবদান ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার বিরোধী ৯০’এর গণঅভ্যুত্থানের একজন বীর, মন্ত্রিসভার সদস্য, ফখরুদ্দিন-মঈনুদ্দিনের অবৈধ সরকারবিরোধী সংগ্রামের একজন বলিষ্ঠ কণ্ঠ তিনি।’

আ স ম হান্নান শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক শোকবানীতে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী ও সহযোদ্ধা (অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক মন্ত্রী) আ স ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার মৃত্যুতে জাতীয়তাবাদী দলই কেবল ক্ষতিগ্রস্ত হয়নি, দেশ হারিয়েছে জাতীয় স্বার্থরক্ষার এক অকুতোভয় যোদ্ধাকে, জাতি হারিয়েছে তার এক সাহসী সন্তানকে। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, আমরা যদি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে নাগরিকদের অধিকার সমুন্নত রেখে জনগণের ভোটাধিকারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বিধিব্যবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হই তাহলেই হান্নান শাহর বিদেহী আত্মা শান্তি পাবে এবং তার প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হবে।

মির্জা ফখরুল বানীতে মরহুম হান্নান শাহর শোককে শক্তিতে পরিণত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সূত্র :জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ