• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ৪৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

24live@21
আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

জেলায় মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সুগন্ধা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সকালে অভিযানে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ কবীর।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, গত ২৪ ঘণ্টায় সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৪৭ হাজার মিটার জাল ও ১৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সুগন্ধা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে টহল দেয়া হচ্ছে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ