• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

৩০ অক্টোবর ঢাকায় ১৪ দলীয় জোটের জনসভা

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

আগামী ৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দলীয় জোট।
আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আমির হোসেন আমু জানান, ফিলিস্তিনে গণহত্যা চলছে। বিশেষ করে, নারী শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা এই গণহত্যার নিন্দা জানাই। অবিলম্বে এই যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই ক্ষতি পুষিয়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আমাদের আবেদন রইলো।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে যে তৎপরতা, এটা আমাদের দেশের মানুষের কাম্য নয়। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এ ধারা অব্যাহত থাকা দরকার। আর এজন্য সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আমাদের জোটের সমর্থন রয়েছে। আমরা চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে।’

জোটের সমন্বয়ক বলেন, জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত ১৪ দল। নির্বাচনসহ যাই হোক, সংবিধানের মধ্যে থেকে হতে হবে। সংবিধান বিরোধী যেকোনো তৎপরতা আমরা প্রতিহত করবো।

বৈঠকে অংশ নেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু,

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ ১৪ দলের শীর্ষ নেতারা।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ